IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় ভাতিজাকে কুপিয়ে জখম

গণপিটুনিতে চাচা আহত

মান্দায় ভাতিজাকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো


ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে ইমেল হোসেন (৩০) নামের এক যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসির গণপিটুনিতে আহত হয়েছেন হামলাকারী গোলজার হোসেন (৫০)।

বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এদের মধ্যে ভাতিজা ইমেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচা গোলজার হোসেনের সঙ্গে ভাতিজা ইমেল হোসেনের বিরোধ চলছিল। জের ধরে আজ বুধবার সকালে ভাতিজা ইমেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় চাচা গোলজার হোসেন। এসময় ইমেল হোসেনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে আশপাশের লোকজন গোলজার হোসেনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ইমেল হোসেনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930