IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> নগর-গ্রাম >> বিদ্যুৎ মিটার নেয়ার আগের নিয়ম সিথিল

বিদ্যুৎ মিটার নেয়ার আগের নিয়ম সিথিল

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানকালে নেট মিটার সহ রুফটপ সোলার সিস্টেম স্থাপনে সংশোধিত পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগ জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ-১ শাখা থেকে জারিকৃত সংশোধিত পরিপত্রটিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। মিটার নেয়ার ক্ষেত্রে আগের নিয়ম সিথিল করা হয়েছে। নতুন মিটারের সাথে সোলার সিস্টেম নিতে হবেনা।

বিষয়টি মঙ্গলবার (২৪ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের অবগত করেন পল্লীবিদ্যুৎ সমিতি নওগাঁ-২ এর পোরশা জোন শাখার এজিএম (ও এন্ড এম) আনোয়ার হোসেন।

তিনি জানান, আগের নিয়মে গ্রাহকদের অনূকুলে কোন মিটার বরাদ্দ হলে সোলার সিস্টেম সহ নেয়ার নিয়ম ছিল যা বর্তমানে সিথিল করা হয়েছে। শুধু মাত্র ১০কিলোওয়াটের উর্দ্ধে ও ৩ ফেজ সংযোগের ক্ষেত্রে বহুতল ভবনে সোলার সিস্টেম নেয়ার জন্য বলা হয়েছে। কোন গ্রাহক নতুন মিটার নিতে চাইলে সোলার সিস্টেম নিতে পরে অথবা না নিতে পারে। এবিষয়ে কোন বাধ্যবাধকতা থাকলো নাই। তবে কেউ এই সিস্টেম নিতে চাইলে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ভবনের সাদে কমপক্ষে ১ হাজার বর্গফুট জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। সেক্ষেত্রে সিঙ্গেল ফেজে ১ কিলোওয়াট পিক ক্ষমতার ও থ্রিফেজে ৩ কিলোওয়াট নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে।

তিনি আরও জানান, শিল্প ও বানিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ৮০কিলোওয়াট পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের ১৫% ক্ষমতার, ৫০০কিলোওয়াট পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের নূন্যতম ১২%ক্ষমতার এবং ৫০০কিলোওয়াটের অধিক পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের ১০%ক্ষমতার সোলার সিস্টেম নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ অনুসরণ করে স্থাপন করতে হবে। অপরদিকে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধাতব্য প্রতিষ্ঠানে সিঙ্গেল য়েজ সংযোগের ক্ষেত্রে ১ কিলোওয়াট পিক ক্ষমতার ও থ্রিফেজে ৩ কিলোওয়াট নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে।

তিনি জানান, প্যানেল স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে সংশ্লিষ্ট সংস্থা তিন সদস্যের টিম গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন। এছাড়াও ইতোপূর্বে সংযোগ প্রাপ্ত গ্রাহকগণ বরাদ্দকৃত লোড বৃদ্ধি করতে চাইলে তাদেরও অতিরীক্ত লোডের উপর উল্লেখিত হার অনুযায়ী সোলার প্যানেল স্থাপন করতে পারে। এতে কম খরচ হবে এবং তিনি পরিপত্রের আলোকে গ্রাহকগণকে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031