IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, শীতকালীন মুগ, মসুর খেসাড়ী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, কোল ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ.এফ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান। প্রধান অতিথি তার বক্তব্য শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সহ সাংবাদিক, সূধীজন ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

এসময় ৩৫০ জন কৃষকে গম, ৫৬০ জনকে ভুট্টা, ১২শ জনকে সরিষা, ৫০ জনকে সূর্যমুখী, ৪০ জনকে চিনাবাদাম, ৮০ জনকে পেঁয়াজ, ৬০ জনকে শীতকালীন মুগ, ১৮০ জনকে মসুর ও ২৮০ জন কৃষকের মাঝে খেসাড়ী ডালের বীজ বিতরণ করা হয়।

সরিষা, সূর্যমুখী ও পোঁয়াজ চাষীদের মাঝে প্রতিজন কৃষককে ১ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। শুধু মাত্র পেঁয়াজ চাষীদের এমওপি সার দেওয়া হয় ৫ কেজি করে।

শীতকালীন মুগ ও মসুর ডাল চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি করে বীজ ও খেসাড়ী ডাল চাষের জন্য ৮ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এদিকে, প্রতি জন গম চাষীদেরকে ২০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। চিনাবাদাম চাষীদেরকে ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি।

অপরদিকে, প্রতিজন ভুট্রা চাষীদেরকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এই উপজেলায় মোট ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930