IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩৯০ পিচ ইয়াবাসহ শাহিনুর ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।

সোমবার রাতে উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেপ্তার শাহিনুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত শাহিনুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন বলে দাবি করেছেন র‌্যাব। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় শাহিনুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে গ্রেপ্তার শাহিনুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031