IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিক্ষকের আছাড়ে মেরুদণ্ড ভাঙলো শিশু ফায়েজের

শিক্ষকের আছাড়ে মেরুদণ্ড ভাঙলো শিশু ফায়েজের

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুর সদরে কথা না শোনায় এক মাদরাসাছাত্রকে বেদম মারধর ও আছাড় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মেরুদণ্ড ভেঙে গেছে ওই ছাত্রের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।

আহত ওই ছাত্রের নাম ফায়েজ হাওলাদার (৮)। সে মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

অভিযুক্ত মেহেদি হাসান মাদারীপুরের চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যারেট কেয়ার মাদরাসার নুরানি বিভাগের শিক্ষক।

স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ফায়েজকে ঘুম থেকে শ্রেণিকক্ষে ডেকে নেন প্রতিষ্ঠানের শিক্ষক মাহাদি হাসান। এসময় ফায়েজকে শ্রেণিকক্ষে উঠে দাঁড়াতে বলেন তিনি। শিক্ষকের কথামতো না দাঁড়িয়ে শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়ে ওই ছাত্র। এতে রাগান্বিত হয়ে ফায়েজকে বেত্রাঘাত করেন শিক্ষক মাহাদি হাসান। একপর্যায়ে তুলে আছাড় দেন তিনি।

মারধরের পর তুলে আছাড় দেন শিক্ষক, মেরুদণ্ড ভেঙে গেছে শিশু ফায়েজের

পরে বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক। পরদিন (মঙ্গলবার) আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ফায়েজকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে শিশুটির মেরুদণ্ড ভেঙে গেছে। বুধবার (৮ নভেম্বর) রাতে শিশুটিকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিশু ফায়েজের মামা সাহাবুদ্দিন ব্যাপারী বলেন, ‘মাদরাসায় মানুষ তার ছেলেমেয়েকে কিছু শেখানোর জন্য দেয়। কিন্তু মাহাদী হাসান যে কাজটি করেছে এর বিচার হওয়া দরকার। আট বছরের শিশুর সঙ্গে এমন অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মাদরাসার কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, হঠাৎ রেগে গিয়ে ফায়েজের ওপর এমন অত্যাচার করেন শিক্ষক মাহাদী। একপর্যায়ে তাকে তুলে আছাড় দেওয়ার পাশাপাশি লাথি মারেন ওই শিক্ষক।

মারধরের পর তুলে আছাড় দেন শিক্ষক, মেরুদণ্ড ভেঙে গেছে শিশু ফায়েজের

শিশুটির মা শ্যামলী আক্তার বলেন, ‘আমার ছেলেকে শুধু অত্যাচার করেই ক্ষ্যান্ত হয়নি শিক্ষক। কাউকে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকিও দেয়। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, বিষয়টি এরইমধ্যে জেলা পুুলিশের নজরে এসেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে মাদরাসায় গিয়ে শিক্ষক মাহাদী হাসানকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইমরুল কায়েস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031