ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাছ চাষের একটি খাল থেকে এক নারীর অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারীর মরদেহটি স্থানীয় খালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারীর নামপরিচয় জানা পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ ও অন্যান্য তথ্য উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।



