IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা
Home >> জাতীয় >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামের এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাইনা রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ায়।

বিদ্যুৎ কুমার বিশ্বাস বিশ্বাস জানান, স্ত্রী চাইনা রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে ডাক্তার দেখাতে সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে চলমান ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ না হওয়ায় উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুৎ।

এসময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দু’জনেই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চাইনা রানীকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031