IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজে যোগ দিতে পারলেন না হাসিনা

৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজে যোগ দিতে পারলেন না হাসিনা

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক হাসিনা বেওয়া (৫৫) প্রকল্পের উদ্বোধনী কাজে যোগ দিতে পারলেন না। ভ্যানে চড়ে কাজে যোগদান করতে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এঘটনায় ভ্যানচালকসহ দুই জন আহত হয়েছেন। তাঁদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বদলগাছী-আক্কেলপুর সড়কের বদলগাছী উপজেলা কোলা ইউনিয়নের কেশাইল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসিনা বেওয়া বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া তিনি গ্রামের মৃত বাদেশ আলীর স্ত্রী। আহতরা দুই জন হলেন ভ্যানচালক আলাউদ্দিন (৫০) ও প্রকল্পের আরেক জন শ্রমিক ফরিদা বেগম (৩৫)।

ওই ভ্যানের যাত্রী ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক সানোয়ার হোসেন বলেন, আজ শনিবার কোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হবে। শ্রমিকদের সকাল ১০টার মধ্যে কোলা ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমরা ঝাড়ঘরিয়া গ্রামের ৭ জন শ্রমিক সকাল ৯টার দিকে ভ্যানে চড়ে কোলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

তিনি আরও বলেন, আমাদের বহনকারী ভ্যানটি কেশাইল গ্রামে পৌঁছালে পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে হাসিনা বেওয়া সিটকে সড়কের ওপর পড়ে যায়। এবং ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় ভ্যানচালক আলাউদ্দিন ও ফরিদা বেগম আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, ১১ নভেম্বর কোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন করা হবে। ইউনিয়নের ৯ টি ওর্য়াডের শ্রমিকদের ইউনিয়ন পরিষদে ডেকে তাঁদের প্রকল্পের সাইড বুঝিয়ে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদে আসার পথে ঝাড়ঘরিয়া গ্রামের প্রকল্পের শ্রমিক হাসিনা বেওয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বদলগাছী থানার উপপরির্দশক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক আব্দুল মোমিনকে আটক করা হয়ছে। নিহত হাসিনা বেওয়ার লাশ থানায় নিয়ে আশা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031