IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে শালালপুর গ্রামে হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমানের জমি জোরপূর্বক দখলের অভিযোগ হয়েছে।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামে লাঠিয়াল বাহিনী জমি দখল করে। এ ঘটনার পর হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, হোসেন আলী প্রামানিক শালালপুর মৌজার ১৫৭ খতিয়ান ১০৫ দাগের ০.৫৮ শতক ও ১০৩ দাগের ০.০৯ শতক জমি এবং একই মৌজায় আনিছার রহমান ০১ খতিয়ানের ৩৬ দাগের ০.০৮ শতক জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছিল।

হঠাৎ গত মঙ্গলবার শালালপুর গ্রামের লাঠিয়াল বাহিনী ফইমুদ্দিনের ছেলে রইচ উদ্দিন, রইজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, আদুর ছেলে পিন্টু, রহমতুল্যাহর ছেলে ইনছের আলী ও তাহারের ছেলে নয়ন ও টুটুল, মকবুলের ছেলে আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ও মিনহাজুল ইসলাম। শালালপুর মৌজার হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমানের জমি জোরপূর্বক দখল করে ঘিরে নেয়।

শালালপুর গ্রামের হোসেন আলী প্রামানিক জানান, লাঠিয়াল বাহিনীর সাথে তাদের পারিবারিক শত্রুতার রয়েছে।

এরই জেরধরে আমাদের জমি আত্মসাতের চেষ্টা ও বাগবিতণ্ডা করে তারা। প্রতিপক্ষকে জমির কাগজ দেখাতে বললে, তারা অন্যায় ভাবে গালমন্দ করে। মঙ্গলবার ৮ থেকে ৯ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে জোরপূর্বক কয়েকটা গাছ কেটে ও প্রাচীর ভেঙে জমি দখলে নেয়। এতে আমার প্রায় ২ হাজার ৫০০ ও আনিছার রহমানের ২ হাজার ৫০০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেয়।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031