IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন

বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন

বেলকুচিতে জামায়াতের অবরোধ কর্মসূচী পালন

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : কেন্দ্র ঘোষিত ৪র্থ দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীর শেষ দিবসে আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ২ দিনের সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচীর শেষ দিবসে সিরাজগঞ্জের-বেলকুচি-মুকুন্দগাঁতী সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীবৃন্দ।

এসময় অবরোধ কর্মসূচীর সমর্থনে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ সমর্থকেরা। পরে একটি বিক্ষোভ মিছিল মুকুন্দগাঁতী সড়ক প্রদক্ষিণ করে চন্দনগাঁতী বাজারে এসে শেষ হয়।

সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অবরোধ কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ছানাউল্লাহ, হাসমত আলী, মঞ্জুরুল আলম, ইন্জি শাহাদাজ্জামান সবুজ মিয়াজী, শ্রমিক নেতা জয়নাল আবেদীন, ছাত্রনেতা আরশেদ আলী, আরিয়ান ও রাসেল তালুকদার প্রমুখ।

অবরোধ কর্মসূচির পথসভায়, জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বেলকুচিতে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। গত কয়েক দিনে পুলিশ বেলকুচির অসংখ্য নেতাকর্মী ও নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেপ্তার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি পুলিশ ও আওয়ামী দমন-পীড়ন, মামলা-হামলা ও গণগ্রেপ্তার বন্ধ করে অবিলম্বে সকল নেতাকর্মীসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি উদাত্ত আহ্বান জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031