IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> নগর-গ্রাম >> দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ঝালকাঠির বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসা

দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

অভিভাবক ও স্থানীয় মামুনুর রশীদ জানায়, মাদ্রাসা সুপার সাইফুল অসুস্থ হওয়ার পর থেকে সহ সুপার মাওঃ নুরুল ইসলাম সুপারের দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের দাখিল পরিক্ষার ফরম পূরণের ফি মাদ্রাসা বোর্ড ২০৫০ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ২৮৫০ টাকা নেয়া হয় উক্ত মাদ্রাসা থেকে এ বছরে ফরম পূরণ করা ২৭ জন শিক্ষার্থীর থেকে এবং অতিরিক্ত টাকার কোনো রশিদ শিক্ষার্থীদের প্রদান করা হয়নি। এছাড়াও মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার এবং সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলাম বলেন, আমরা অতিরিক্ত ফি আদায় করিনি। তবে ফরম পূরণের টাকার সাথে সেশন চার্য এবং অপ্ল কিছু বেতনের টাকা নিয়েছি।

মাদ্রাসা সভাপতি হারুন-অর রশিদ বলেন, ফরম পূরণে বেশি টাকা নেয়া হয় নি। এলাকার একটি চক্র মাদ্রাসাটার ক্ষতি করার জন্য এমন মিথ্যাচার করছে। মাদ্রাসার প্রয়োজনে কখনো এদের পাওয়া যায় না।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানায়, আমি বিষয়টি এখনই শুনলাম। তদন্ত করে সত্যতা পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031