IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে গ্রাম্য সালিশে পিটিয়ে বাদীর দাঁত ভাঙ্গলেন ইউপি সদস্য

ধামইরহাটে গ্রাম্য সালিশে পিটিয়ে বাদীর দাঁত ভাঙ্গলেন ইউপি সদস্য

ধুমকেতু ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে গ্রাম্য সালিশে বাদীকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গ্রামের বিচার বৈঠকে ক্ষিপ্ত হয়ে বাদীকে মারপিটে আহত করে এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছেন তিনি।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জাানা যায়, জমিতে পানি দেওয়া নিয়ে উমার ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য নুরনবী চঞ্চল (৩৬) এর সাথে ছোট চকগোপাল (খয়েরবাড়ী) গ্রামের কৃষক মোসাদ্দত হোসেনের ছেলে নুর ইসলামের বাক বিতন্ডার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গত ১৫ জানুয়ারী একটি বৈঠক বসান ইউপি সদস্য নুরনবী চঞ্চল। বৈঠকে ইউপি সদস্য গ্রামবাসীদের নিয়ে আলোচনাকালে ক্ষিপ্ত হয়ে নুর ইসলামকে এলোপাতারিভাবে মারপিট করে, এক পর্যায়ে ইউপি সদস্য নুরনবী চঞ্চল ভুক্তভোগী নুর ইসলামের মুখে স্বজোরে ঘুষি মারে। এতে নুর ইসলামের মুখের ৩টি দাঁত পড়ে যায়। স্থানীয়রা তাকে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য নুরনবী চঞ্চল বলেন, আতি তার কলার ধরে শাষিয়েছি, তবে দাঁত ভাঙ্গিনায়, আগেই থেকে তার দাঁত ভাঙ্গা ছিল, পরে নুর ইসলামকে চিকিৎসার জন্য এ বিষয়ে গন্যমান্যদের পরামর্শে ৪ হাজার টাকা পাঠিয়েছি।’

নুর ইসলামের দাঁত ভাঙ্গার ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ পুলিশ পরিদর্শক রাসেল বলেন, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শণ করেছি, বাদী চাইলে নিয়মিত মামলা রুজু করা হবে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জানান, ‘বিচার বৈঠকে ইউপি সদস্য কর্তৃক বাদীকে মারপিট ন্যাক্কারজনক ঘটনা, ইতিপূর্বেও ইউপি সদস্য নুরনবী চঞ্চল জনগনের দ্বারা একাধিকবার লাঞ্ছিত হয়ে আমার ইউনিয়নের মান ক্ষুন্নকরেছে, আমি আইনের সঠিক প্রয়োগ চাই।’

ধামইরগাট থানার ওসি বলেন,‘ তদন্ত চলমান, বাদী আপোশের চেষ্টার কথা শুনেছি, তবে বাদীর এজাহার সাপেক্ষেই মামলা রেকর্ড করা হবে।’

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে বিচার বৈঠকে বিবাদীর বিচার না করে দাঁত ভেঙ্গে গর্হিত অপরাধ করেছেন, যা কাম্য নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news