IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় স্ত্রীসহ ওসির বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় স্ত্রীসহ ওসির বিরুদ্ধে দুদকের মামলা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন। 

মামলায় অভিযুক্ত হলেন- গাংনী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ০৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালের মধ্যে বিভিন্ন সময় পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইন বহির্ভূত ও অবৈধ পন্থায় ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার তদন্তকারী দলের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এতে দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ও মানি লন্ডারিং আইনের ৪ (২ ও ৩) ধারায় সংঘটিত অপরাধ আমলযোগ্য মনে করায় দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন দুদক কুষ্টিয়ার লিগ্যাল কর্মকর্তা বাসেদ আলী।

এ বিষয়ে গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটির পিএসটিএসে কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘হ্যাঁ এর আগে দুদক একটা তদন্ত করেছিলেন। তবে মামলার বিষয়টি আমার জানা নেই।

তিনি বলেন, দয়া করে বিষয়টি ওইসব নিউজ টিউজে আইনেন না। উনারা তো আমার ফাইলপত্রও ঠিকভাবে দেখেনি। আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেননি। উনারা আন্দাজে কীভাবে কী করলেন আমি বুঝলাম না’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031