IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কিস্তির চাপে ধান ব্যবসায়ীর আত্মহত্যা

কিস্তির চাপে ধান ব্যবসায়ীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপে বগুড়ার আদমদীঘিতে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি বিষাক্ত গ্যাগ ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। এঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদারপাড়ার এনামুল হক বেশ কয়েকটি এনজিও (ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক, দাবী ও জাগরণী) থেকে ঋণ নিয়ে ধান ব্যবসা করে আসছিল। করোনার করনে ব্যবসা মন্দা যাওয়ায় তিনি ঠিক মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারতেন না। বেশ কয়েকদিন ধরে উল্লেখিত এনজিও’র মাঠকর্মীরা টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার ভোরে পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728