IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে রেললাইনের টুকরা চুরিতে আটক ৫

সান্তাহারে রেললাইনের টুকরা চুরিতে আটক ৫

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশের রেলওয়ে মন্দির এলাকা থেকে সংঘবদ্ধ চোরেরা রেললাইনের টুকরা ও ব্রিজের গাডার চুরি করে নিয়ে যায়।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় একটি বাড়িতে সেসব মালামাল কেটে বিক্রির উদ্দেশে ভাগ করার সময় ৫ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

আটককৃতরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার বোরহানের ছেলে সম্রাট হোসেন (২৫), হাউজিং কলোনীর আলমের ছেলে সুজন (২৮), স্টেশন কলোনীর দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬), ইয়ার্ড কলোনীর সেলিম খানের ছেলে সজীব ওয়াজেদ (২৭), হার্ভে স্কুল মোড় এলাকার আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০)।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর-এ-নবী জানান, সান্তাহার ইয়ার্ড এলাকা থেকে চোরেরা সংঘবদ্ধভাবে রেলের টুকরা ও গ্যাডার চুরি করে নিয়ে এসে পিচ করে বিক্রির উদ্দেশে কাটছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ড কলোনীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ (আড়াই’শ) কেজি মালামাল উদ্ধারসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news