IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখম
Home >> নগর-গ্রাম >> পোরশায় সহস্রাধীক আম গাছ কাটলো দূর্বৃত্তরা

পোরশায় সহস্রাধীক আম গাছ কাটলো দূর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের ১০ বিঘা জমিতে রোপনকৃত দেড় হাজার আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। আমগাছ গুলি কেটে ফেলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়রনাইল (মরাকাটা) গ্রামের পাশে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এসংবাদ পাঠানোর সময় বুধবার দুপুরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কৃষক সাইফুল ইসলাম জানায়, যৌথ পরিবারের থাকা অবস্থায় তার বাবা ১০ বিঘা জমি একক ভাবে ক্রয় করেন। কিন্তু যৌথ পরিবারে থাকায় সাইফুলের চাচাও সমান ভাগে ওই জমি ভোগ করে আসছিলেন। পরিবর্তীতে তার বাবা মারা যাওয়ায় দলিলপত্রে দেখা যায় সাইফুল উল্লেখিত সম্পত্তির মালিক। যা তার বাবা মৃত্যুর পূর্বে সাইফুলের নামে করে দিয়ে গেছেন। এতে স্বাভাবিক ভাবে ওই জমি সাইফুল নিজ দখলে নেয়। এ অবস্থায় বিগত তিন মাসে আগে ওই ১০ বিঘা জমিতে দেড় হাজার আম রুপালী আম গাছ রোপন করেন তিনি। কিন্তু এটা মেনে নিতে পারেনি তারা চাচা ও চাচাতো ভাইয়েরা। এরই শত্রুতার জের ধরে অভিযুক্তরা তার রোপনকৃত গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করেন তিনি। এতে মানষিকভাবে ভেঙে পড়েন কৃষক সাইফুল। তাই উপায় না পেয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এটি একটি অমানবিক কাজ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31