IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে নগদের দূর্বল পদ্ধতি ও ভাতাভোগীর ভুলের শিকার ইউপি সদস্য

নিয়ামতপুরে নগদের দূর্বল পদ্ধতি ও ভাতাভোগীর ভুলের শিকার ইউপি সদস্য

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : হিসাব খুলতে কোন আঙ্গুলের ছাপ, জাতীয় পরিচয়পত্র কিংবা যার নামে হিসাব খোলা হবে তার উপস্থিতি কোনটারই প্রয়োজন নেই। আবার খোলা হিসাবে কোন টাকা আসলে তা গোপনেই নগদ এজেন্ট কিংবা কর্তৃপক্ষ সেই টাকা নিয়ে নেয়। এমনটাই অভিযোগ পাওয়া গেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আসাদুর রহমানের কাছে।

জানা যায়, শ্রীমন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সৈয়দপুর ডাঙ্গাপাড়ার সৈয়দ আলীর স্ত্রী আবেদা খাতুন (ওরফে রাসেদা)র বয়স্কভাতার টাকা উত্তোলনের জন্য আবেদার মোবাইল না থাকায় সে সংশ্লিষ্ট ইউপি সদস্য আসাদুর রহমানের মোবাইল নম্বর (যার নম্বর ০১৭৬৮-৫৪৫০৫০) ব্যবহার করেন যা ইউপি সদস্য জানেন না বলে জানান উক্ত ইউপি সদস্য। গত ৭ মে সেই নম্বরে নগদের মাধ্যমে ৬ মাসের বয়স্কভাতার টাকা ৩ হাজার টাকা ঢুকেছে। আবার সেই টাকা হিসাব মালিকের অজান্তেই ২৩ জুন রাত পোনে ১০টায় নগদ এজেন্ট মা ষ্টোরের ০১৭৩৩-০১৫৭১৭ নম্বরে চলে যায়।

পুনরায় ৩ মাসের ১ হাজার ৫শ টাকা ঢুকলে ইউপি সদস্য জানতে পারে সবকিছু।

ইউপি সদস্য আসাদুর রহমান জানান, আমার অজান্তেই ভাতাভোগী আমার মোবাইল নম্বর ব্যবহার করেছে। কখন আমার নম্বরে টাকা এসেছে কখন নগদ এজেন্ট টাকা তুলে নিয়েছে তা আমি জানি না। আমার অজান্তে কিভাবে নগদ এজেন্টরা টাকা নিয়ে নেয় তা জানা নেই। আমি জানতে পেরে ভাতাভোগীকে তার প্রাপ্য টাকা দিতে গিয়েছিলাম, কিন্তু সে বাড়ীতে না থাকায় দিতে পারি নাই। এ সমস্যা শুধু আমার না আমার ইউপির আরো অনেকের।

ভাতাভোগী আবেদা খাতুন বলেন, মেম্বর আমার আইডি কার্ড নিয়ে অনেকদিন রেখেছিল। সেই তার মোবাইল নম্বর আমার ভাতার টাকার তোলার জন্য দিয়েছে। অনেক ঘুরাঘুরি করে সেই কার্ড নিয়েছি। আমি মোবাইলের মাধ্যমে এখন পর্যন্ত কোন টাকা পায় নাই। অফিসে গিয়ে আমি আমার নতুন নম্বর দিয়ে এসেছি।

শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু বলেন, ভাতাভোগী ছাড়া কিভাবে মেম্বর তার মোবাইল নম্বর দিবে। ভাতাভোগীই দিয়েছে অথবা ভাতাভোগীর মোবাইল নম্বর না থাকায় যারা নগদ এ্যাকাউন্ট খুলছিল তারাই সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের মোবাইল নম্বর দিয়ে দিয়েছে। কিন্তু নগদের সিষ্টেম এত দূর্বল কেন যে কেউ টাকা বের করে নিতে পারবে। কোন পিন লাগবে না?

উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান বলেন, ইউপি সদস্য আমার কাছে এসেছিল আমি পুনরায় আসতে বলেছিলাম। আর নগদ এ্যাকাউন্ট সম্পর্কে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বেশ কিছু ত্রুটি নিয়ে আলোচনা করেছি। শুধু আমাদের এখানে না সারা দেশেই এই সমস্যাগুলো হচ্ছে। আমরা আশা করবো নগদের এই ত্রুটিগুলোর সমাধান করে যাতে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য শতভাগ সফল হয় সেদিকে সংশ্লিষ্ট মহল নজর দিবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031