IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> নগর-গ্রাম >> চাঁদা না দেওয়ায় আঙ্গুল হারালো বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী

চাঁদা না দেওয়ায় আঙ্গুল হারালো বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটের মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলাম (২১) চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের দ্বারা প্রহৃত হয়েছেন, হারিয়েছেন মহামুল্যবান ডান হাতের দুই আঙ্গুল। এই ঘটনায় রিক্সাচালক বাবা ও অন্যের বাড়ীতে কাজ করা মায়ের আকুতিতে পুরো গ্রামে স্থবিরতা দেখা দিয়েছে। বগুড়া জেলা ডিবি পুলিশ বাড়ীতে এসে ভুক্তভোগীর বাড়ী ও তাকে প্রত্যক্ষ করেছেন। নওগাঁ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার টিম বুধবার দুপুরে আনারুল ইসলামকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার চক উমার (পাটারিপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (২১) ২০১৭ সালে ধামইরহাট সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি’তে সর্বোচ্চ ফলাফল অর্জন করে জয়পুরহাট পলিটেকনিক ইন্সটিটিউটে চান্স পান, সেখানে নতুন স্বপ্ন নিয়ে পড়ালেখা শুরু করেন। ৪র্থ সেমিস্টার সম্পন্ন করে ৫ম সেমিস্টারের জন্য বগুড়া পলিটেকনিকে ট্রান্সফার হন এবং চলতি মাসের ১২ সেপ্টেম্বর বগুড়া শহরের কলোনীর একটি ছাত্রাবাসে ওঠেন। সেখানে থাকাকালে গত ২১ সেপ্টেম্বর রুমমেট নাহিদ হাসান ঘুমন্ত অবস্থায় থাকাকালে আনারুল ইসলাম বাড়ীর বাহিরে যান, কিছুক্ষণ পর আনারুল রাস্তায় পড়ে আছেন, মেসের খালা (বুয়া) এমন খবর রুমমেট নাহিদকে জানালে তাৎক্ষনিক খোজ নিতে এলে তাকে সেখানে না পেয়ে আনারুলকে ফোন করেন।

আনারুল হাসপাতালে ভর্তি আছে জানতে পেরে রুমমেট নাহিদ হাসপাতালে যান, সেখানে উপস্থিত থানা পুলিশ ঘটনার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আনারুল ইসলাম বলেন, ‘আমি নাস্তা খাবার জন্য রুমের বাইরে এলে দু’জন অজ্ঞাত লোক আমার থেকে মোবাইল ও টাকা দাবী করে, আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে মেসের দোতলার বাথরুমে নিয়ে হাত ও চোখ বেধে ডান হাতের দুটি (তর্জনী ও মধ্যমা) আঙ্গুল কেটে রাস্তায় ফেলে রাখে।’ অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে শমিজেক হাসপাতালে নিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে বগুড়ার কলোনী এলাকায় তোলপাড় সৃস্টি হয়। ২৫ সেপ্টেম্বর হাসপাতালে থেকে রিলিজ নিয়ে তাকে ধামইরহাট উপজেলায় তার গ্রামের বাড়ীতে আনলে হামলাকারীদের আতংকে ভুক্তভোগী আনারুল ইসলাম ভুলভাল বকছেন, কখনো নিরব থাকছেন, কখনো বলছেন আমি মামলা করবো না, আমার ভবিষ্যতের জন্য কিছু করেদেন।

আনারুলের মা সাহারা খাতুন জানান, লকডাউনে আমার স্বামী অসুস্থ্য থাকায় ছেলে আনারুল নিজে রিক্সা চালিয়েছেন, কোন বাজে চলাফেরা তার নেই, ঘটনার পর থেকে আমার ছেলেকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, মোবাইল ফোনে একাধিক ফোন করা হচ্ছে, আমি আমার ছেলের প্রতি করা বর্বরতার সুবিচার প্রার্থনা করছি।

বগুড়া সড়র থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বিষয়টি আমি জেনেছি, এখন পর্যন্ত কেউ থানায় আসেনি বা অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এই বর্বরোচিত হামলা মেনে নেয়া যায় না, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবী করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031