ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে পরকিয়ার জেরে আবু সাঈদ (৪৫) নামের এক ওয়ার্ড কাউন্সলরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত সাঈদ গোপালপুর পৌরসভার ১ নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সলর ও গোপালপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক।
মঙ্গলবার রাতে ওই পৌরসভা এলাকার মহিষাখোলা গ্রামের এঘটনা ঘটে।
এলাকাবাসি জানায় মহিষাখোলা গ্রামের এক নারীর সাথে দীর্ঘ দিন ধরে সে অবৈধ্য সম্পর্ক করে আসছিল এবং প্রায়ই সে ওই মহিলার বাড়িতে ।
এরই জের ধরে ওই দিন রাতে ওই বাড়িতে আসলে হাতেনাতে তাকে আটক করে স্থানীয়রা। এসময় তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম উপস্থিত থেকে স্থানীয়দের সাথে সমঝোতা করে এবং স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত পৌর কমিশনার আবু সাঈদ বলেন, আমাকে ষড়যন্ত্র মূলক ভাবে মারপিট করা হয়েছে।
এ বিষয়ে গোপালপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, এই পৌরসভার কমিশনার আবু সাঈদ যে ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুবই দুঃখজনক।
এ বিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি বলেন, কমিশনার আবু সাঈদের আগে পিছে নেই ।


