ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ১৬০ গ্রাম গাঁজাসহ সৈয়দ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সান্তাহার নতুন বাজার বাঁশহাটি এলাকার একটি কাঠের ফার্নিচারে দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈয়দ আলী সান্তাহার পৌর শহর নতুন বাজার হঠাৎপাড়া একালার মৃত মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধৃত সৈয়দ আলী সান্তাহার পৌর শহরের নতুন বাজার বাঁশহাটি শ্রী বিপ্লবের কাঠের ফার্নিচারের দোকান সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার কাছে থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় সৈয়দ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে৷ আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


