IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> নগর-গ্রাম >> জরিমানা-কারাদন্ডের পরেও ভাটায় পোড়ানো হচ্ছে খড়ি

জরিমানা-কারাদন্ডের পরেও ভাটায় পোড়ানো হচ্ছে খড়ি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ইট ভাটায় খড়ি পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদন্ড দেয়ার এক সপ্তাহ পার না হলেও একই ভাটায় আবারও শুরু হয়েছে খড়ি পোড়ানো। গত মঙ্গলবার (৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে একটি ইট ভাটায় খড়ি পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই জনকে কারাদন্ড দেয়া হয়।

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেওয়ানতলা এলাকার মেসার্স স্কয়ার ফিক্সট ব্রিকস ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। ওই ভাটায় পাওয়া মজুদকৃত খড়ি জব্দ করা হয় এবং নিলামে বিক্রির আদেশ দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে ভাটায় গিয়ে দেখা যায়, ভাটার চারদিক জুড়ে খড়ির স্তুপ। কয়েকজন শ্রমিক চারপাশে খড়ি কাটার কাজ করছে। এছাড়াও ফায়ারম্যানদেরকে আগুনের ভেতরে আম, মেহগনিসহ বিভিন্ন গাছের খড়ি দিতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইটকাটা শ্রমিক জানান, অভিযানের দুই দিন পর থেকেই ভাটা আবার চালু হয়েছে। শুরুর সময়ে এমন অভিযান মালিক পক্ষকে খুবই ক্ষতির মধ্যে ফেলেছে। এখন ভাটা বন্ধ করলে পথে বসা ছাড়া উপায় থাকবে না।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, ভাটার শ্রমিক ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ১০-১২ হাজার মণ খড়ি করে মজুদ করে মহারাজপুর ইউনিয়নের দেওয়ানতলা এলাকায় মোহাম্মদ মেসার্স স্কয়ার ফিক্সট ব্রিকস ভাটায় আগুন দেয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভাটা মালিক বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের মোক্তার হোসেন, শ্রমিকসহ অনেকেই পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের কারাদন্ড দেয়া হয় ফায়ারম্যান ও নাইটগার্ডকে।

ভ্রাম্যমাণ আদালতে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে প্রায় ২ হাজার মণ খড়ি জব্দ করা হয়। জব্দকৃত খড়ি মহারাজপুর ইউপি সদস্য লিটন ও স্থানীয় চৌকিদারের জিম্মায় দেয়া হয় খড়িগুলো নিলামে বিক্রির জন্য।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত খড়িগুলো বিক্রি হয়নি।

এবিষয়ে ইউপি সদস্য লিটন মুঠোফোনে জানান, ক্রেতা পাওয়া যায়নি, ফলে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত খড়িগুলো এখনও অবিক্রীত রয়ে গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর মুঠোফোনে বলেন, মেসার্স স্কয়ার ফিক্সট ব্রিকস ভাটা নয়, সকল ভাটায় খড়ি পোড়ানো অপরাধ। সরেজমিনে গিয়ে এর সতত্যা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়। এরপরে আবারও খড়ি পোড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news