IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> প্রবাস >> টপ নিউজ >> অপরাধীর সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার প্রেম

অপরাধীর সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার প্রেম

ধূমকেতু নিউজ ডেস্ক : অপরাধীকে যার পাকড়াও করার কথা, সে-ই অপরাধীর সঙ্গেই কিনা প্রেম এক নারী পুলিশ কর্মকর্তার!

এই ভালোবাসার জন্যই তদন্তকারীর হাত থেকে প্রেমিককে বাঁচালেন তিনি। তরুণী পুলিশ কর্মকর্তার এহেন কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার সহকর্মীরা।

যার জেরে তদন্তকারীদের আতশকাচের তলায় চলে এসেছেন ওই তরুণী পুলিশ কর্মকর্তার। পুলিশের সঙ্গে অপরাধীর এ প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম নিউইয়র্ক। খবর নিউইয়র্ক পোস্টের।

আমেরিকায় ব্রঙ্কস পুলিশ কর্মকর্তা আলিসা বজরকতারেভিচের (৩৩) সঙ্গে এক মাদক কারবারির প্রেম খবরের শিরোনামে উঠে এসেছে।

আলিসার প্রেমিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তার গাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেই সময় তদন্তকারীদের হাত থেকে প্রেমিককে রক্ষা করেছেন আলিসা। আর এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সে দেশে।

পুলিশকর্মী হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তদন্ত প্রক্রিয়ায় নাকি আলিসা বাধা দিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, আলিসার জন্যই নাকি তার প্রেমিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বেশ কয়েক দিন ধরেই আলিসার প্রেমিকের ওপর নজর রেখেছিল পুলিশ। মাদক পাচার কারবারে আলিসার প্রেমিক জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি আলিসার প্রেমিকের গাড়ি আটকায় পুলিশ।

আলিসার প্রেমিককে গ্রেফতারের পরিকল্পনা করেছিল পুলিশ। সেই মতো তার গাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন তদন্তকারীরা।

গাড়িতে তল্লাশির সময় প্রেমিকের সঙ্গে ছিলেন আলিসাও। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে হম্বিতম্বি শুরু করেন আলিসা। নিজে পুলিশ হওয়ায় তিনি জোর খাটান বলে অভিযোগ উঠেছে।

আলিসার সঙ্গে তদন্তকারীদের বচসাও বাধে। কিন্তু শেষ পর্যন্ত আলিসার সঙ্গে পেরে ওঠেননি তদন্তকারীরা। তাই পিছু হটতে হয় তাদের।

মাদক কারবারির সঙ্গে আলিসার প্রেম নিয়ে গত এক বছর ধরেই নিউইয়র্কে পুলিশ মহলে আলোচনা চলছে। আলিসার সহকর্মীরা এই সম্পর্কের কথা জানতেন।

আলিসার প্রেমিক মোটেই ভালো মানুষ নন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। এমনকি ওই যুবকের সঙ্গ ছাড়ার জন্য আলিসাকে পরামর্শও দেন তার সহকর্মীরা। কিন্তু সহকর্মীদের কথায় কান দেননি তিনি। কারণ প্রেমে অন্ধ আলিসা।

নিউইয়র্ক পোস্ট সূত্রে খবর, একটি জিমে ওই মাদক কারবারির সঙ্গে আলাপ হয়েছিল আলিসার। সেই আলাপই পরে প্রেমে গড়ায়।

৩৩ বছর বয়সি আলিসা ১১ বছর নিউইয়র্ক পুলিশে কাজ করেছিলেন। গত বছর আলিসাকে ব্রঙ্কস ডাকাত দমন শাখায় বদলি করা হয়েছিল। শহরে যেসব ডাকাতির ঘটনা ঘটে, তার তদন্তে যুক্ত রয়েছেন আলিসা।

পুলিশের দাবি, মাদক কারবারের তদন্ত প্রক্রিয়ার গোপন কথা ফাঁস করছেন আলিসা। অনেক ক্ষেত্রেই তদন্ত প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করছেন।

তার প্রেমিক মাদক কারবারি নন বলে বারবার দাবি করেছেন আলিসা। পুলিশের অভিযোগ, নিজের প্রেমিককে বাঁচানোর চেষ্টা করছেন আলিসা।

আলিসার প্রেমিককে এখনো গ্রেফতার করেনি পুলিশ। তার নামও প্রকাশ করা হয়নি। তবে তাকে নজরে রেখেছেন তদন্তকারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930