IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরাইলকে আক্রমণ করে পোস্টে চাকরি হারালেন ২ নারী

ইসরাইলকে আক্রমণ করে পোস্টে চাকরি হারালেন ২ নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : দখলদার ইসরাইলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুজন নারী চাকরি হারিয়েছেন। এদের মধ্যে একজন ব্যাংকার অন্যজন চিকিৎসক।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ইহুদি গণহত্যাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ায় এক নারী ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে।

তার নাম নোজিমা হুসাইনোভা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। ২৫ বছর বয়সি এই নারী সম্প্রতি ফিনান্সে স্নাতক সম্পন্ন করেন। সিটি ব্যাংকে মাত্র দুই বছর ধরে কাজ করছিলেন।

হুসাইনোভা তার ইনস্টাগ্রাম আইডিতে লেখেন, গাজায় খ্রিষ্টান হাসপাতালে হামলার জন্য দখলদার ইসরাইল জনজম্মুখে কৃতিত্ব নিয়েছিল এবং বলেছিল হাসপাতালের ভেতরে ‘সন্ত্রাসীদের’ হত্যা করতে তারা এই হামলা করেছে। হামলা করে তারা সফল হয়েছে বলেও উল্লেখ করেছিল।

‘কিন্তু হামলার ভিডিও সামনে আসার পর জানা গেল সব বেসামরিক লোক হতাহত হয়েছে।এরপর তারা (ইসরাইল) তাদের হামলার কৃতিত্বের জন্য করা টুইটবার্তাটি মুছে ফেলল এবং বলল ফিলিস্তিনিরা নিজেরাই এই হামলা চালিয়েছে’।

এরপর হুসাইনোভা লেখেন, আশ্চর্য হওয়ার কিছু নেই, কেন হিটলার তাদের (ইহুদি) সবার থেকে পরিত্রাণ পেতে চেয়েছিলেন’।

তার পোস্টটি নজরে আসার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে নিউইয়র্ক পোস্টকে নিশ্চিত করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংকের মুখপাত্র বলেন, সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিদ্বেষী মন্তব্য করায় আমরা তার চাকরি বাতিল করেছি। আমরা ইহুদি বিরোধিতা ও ঘৃণাবাচক বক্তব্যের নিন্দা করি এবং আমাদের ব্যাংকে এটি সহ্য করা হয় না।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দেওয়ায় চাকরি হারিয়েছেন আরেক নারী চিকিৎসক। তার নাম দানা দিয়াব। তিনি নিউইয়র্কের লেনক্স হিল হাসপাতাল এবং ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল ও মেডিকেল সেন্টারের একজন জরুরি কক্ষের চিকিৎসক।

দানা দিয়াব দক্ষিণ ইসরাইলে সঙ্গীত উৎসবে হামাসের হামলাকে সাধুবাদ জানিয়ে বলেছিলেন, ‘দখলদার ইহুদিবাদী বসতিরা তাদের নিজস্ব ওষুধের স্বাদ পাচ্ছে’।

ইসরাইল বিরোধী এই পোস্টের সঙ্গে ফিলিস্তিনের পতাকার ইমোজি যোগ করেছিলেন এই চিকিৎসক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31