IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> প্রবাস >> লিড নিউজ >> ৬৬ মানবাধিকার-উন্নয়ন সংগঠনের উদ্বেগ

গাজা পরিস্থিতির অবনতি

৬৬ মানবাধিকার-উন্নয়ন সংগঠনের উদ্বেগ

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় চলমান যুদ্ধে নারী-শিশুসহ নিরপরাধ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা এবং সার্বিক পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এ সংঘাতে নারী-শিশুসহ বহু নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এ সংঘাতে উভয় দেশেরই জনগণ ও নারী-শিশুদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে।

‘যুদ্ধবিষয়ক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদ কর্মীরাও সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। এটি অত্যন্ত উদ্বেগের ও অমানবিক। আমরা মনে করি, যুদ্ধের নামে নির্বিচারে নারী-শিশু ও সাধারণ নাগরিককে হত্যা করা গণহত্যার সামিল।’

সামাজিক প্রতিরোধ কমিটি ফিলিস্তিন-ইসরায়েলের এ সংঘাতের দ্রুত সমাধান আশা করে এবং আন্তর্জাতিক মহলের সবার সহযোগিতায় এ এলাকায় দ্রুত শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছে।

এ প্ল্যাটফরমে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, কেয়ার বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ ৬৬টি সংগঠন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728