IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Home >> প্রবাস >> লিড নিউজ >> জাতিসংঘে গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব পাশ

জাতিসংঘে গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব পাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধে সাড়া দেয়ার চারটি ব্যর্থ প্রচেষ্টার পর এবার গাজায় সহায়তা পৌঁছাতে ‘মানবিক বিরতির’ প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ প্রস্তাবে অবিলম্বে জিম্মিদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) মাল্টার উত্থাপিত প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়ার খবরটি জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন স্পেনের প্রধানমন্ত্রী

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

প্রস্তাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেড ক্রস ও অন্যান্য ‘নিরপেক্ষ’ মানবিক সংগঠনকে ত্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে পর্যাপ্ত সংখ্যক দিনের জন্য জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটি পালনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য অতীতে নিরাপত্তা পরিষদের এ ধরনের অনেক আইনি বাধ্যবাধকতা থাকা প্রস্তাব ইসরায়েল মেনে চলেনি।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেছেন, আমি মনে করি এটি ইসরায়েলের উপর অতিরিক্ত চাপ বাড়াবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পাসে বাধা দেয়নি। দেশটি চাইলে ভেটো দিয়ে প্রস্তাবটি আটকে দিতে পারত।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে রেখেছে বলে ইসরায়েলের দাবি।

হামাসের হামলার জবাবে ঐ দিন থেকে গাজায় বিরামহীন বর্বর ও পৈশাচিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের নির্বিচার হামলায় গাজায় প্রায় সাড়ে ১১ হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের আট হাজারের বেশি নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি সর্বাত্মক অবরোধে গাজায় খাবার, পানি ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728