IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২

আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার ঘটনায় নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিমানবন্দর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি স্কুলের কাছেও ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশটিতে ইরানের ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’

মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, ‘একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের বিমানবন্দর ভবনে আঘাত হানে। অন্য একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে আছড়ে পড়ে।’

ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ আহত হওয়ায় এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। ঘটনার পর দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে ইরানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031