IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> প্রবাস >> টপ নিউজ >> সব রেকর্ড ভেঙে একদিনে ৩৭৮০ জনের মৃত্যু

সব রেকর্ড ভেঙে একদিনে ৩৭৮০ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারি বিধ্বংসী রূপ নিয়েছে ব্রাজিলে। করোনার দ্বিতীয় ঢেউয়ে রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। দেশটিতে একদিনেই মারা গেছেন তিন হাজার ৭৮০ জন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর আনাদোলুর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রাজিলে তিন হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৬৪৬ জনে।

আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন। এতে করে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল এক কোটি ২৬ লাখ ৫০ হাজারে।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১১ লাখ মানুষ করোনা থেকে সেরে উঠেছেন।

২১৩ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে যুক্তরাষ্ট্রের পরই বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা মহামারিতে।

এদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে তিন হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে তিন লাখ ১৭ হাজার ৯৩৬ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৮৩ জন। আর মোট সংক্রমণ ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৫ লাখ ৪২ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল চার লাখ ৪৫ হাজার।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৮৬৬ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল সাত হাজার ৫৯৫ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৩৯ লাখ সাড়ে ২৩ হাজারের বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031