IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে আজও ২৮৮৭ জনের মৃত্যু

ভারতে আজও ২৮৮৭ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ৩২০ জন কম। বুধবার ৩ হাজার ২০৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন ২৮৮৭ জন নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনে।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় বেশি। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিল এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। ফলে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৪৯৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৬ হাজার ৫৬৩ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728