IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহ
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাজবন্দিদের মুক্তির আদেশ

রাজবন্দিদের মুক্তির আদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবন্দিদের মুক্তির দেওয়ার আদেশ দিয়েছেন তালেবান প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা। পাকিস্তান ভিত্তিক সংগঠন তেহরিক-ই-ইসলাম পাকিস্তানের (টিটিপি) কয়েকজন সদস্যকে মুক্তি দেওয়ার পরপরই তালেবানের তরফ থেকে এই আদেশ দেওয়া হল।

এর আগে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল। তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন।

ক্ষমতা দখলের পর মঙ্গলবার সদ্য ক্ষমতাচ্যূত আফগান সরকারের সব কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান।

এদিকে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি সপরিবারে সংযুক্ত আরক আমিরাতে আশ্রয় গ্রহণ করেছেন বলে জানা গেছে।

মানবিকতার খাতিয়ে গনিকে সপরিবারে আশ্রয় দেওয়া হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে।

অন্যদিকে, তালেবান ক্ষমতা দখলের পরদিনই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে। তালেবান যোদ্ধাদের চালানো এই গুলিতে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

তালেবান নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে তাতে সাদার ওপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা আছে।বিক্ষোভকারীরা কালো, লাল এবং সবুজের যে তিন রঙা পতাকা আজ মিছিলে ব্যবহার করেছে সেটি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে এখন আলোচনা চলছে। নতুন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে, নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি নারী চাকরিজীবীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728