IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘মার্কিন আইনহীনতা ও ইউরোপের নিষ্ক্রিয়তা দায়ী’

‘মার্কিন আইনহীনতা ও ইউরোপের নিষ্ক্রিয়তা দায়ী’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য আমেরিকার আইনহীনতা এবং ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তা দায়ী।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁর সঙ্গে টেলিফোন আলাপে আমির আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) একথা বলেন। টেলিফোন আলাপে দুইমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে বর্তমান স্থিতাবস্থা সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার বর্তমান প্রশাসনও ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে এবং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং চাপ সৃষ্টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু সবার জানা উচিত- ইরান এই ধরনের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

এর বিপরীতে তিনি ইউরোপের দেশগুলোকে গঠনমূলক ভূমিকা রাখার পরামর্শ দেন। পরমাণুর সমঝোতা বাস্তবায়নের বিষয়ে আমেরিকা এবং ইউরোপ যে প্রতিশ্রুতি দিয়েছিল তার পালনেরও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে সংকট দেখা দিয়েছে তার জন্য বিদেশী শক্তিগুলোর হস্তক্ষেপমূলক নীতি দায়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728