IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে মধ্য এশিয়ার তেল-সমৃদ্ধ দেশ কাজাখস্তানের সরকার।

বুধবার দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে দেশটির বড় বড় শহরে কারফিউ জারি করা হয়েছে।

আগে জ্বালানি পণ্য এলপিজির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নেওয়ার পর দেশটিতে এলপিজির দাম অনেকটাই বেড়ে যায়।

এর জেরে মঙ্গলবার থেকে প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে সেই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজাখস্তানের সরকার প্রথমে দেশে জরুরি অবস্থা জারি করে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষ পর্যন্ত পুরো সরকার নিয়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী।

বুধবার প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। তিনি স্মাইলভকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার কাজাখস্তানের অয়েল হাব বলে পরিচিত মেঙ্গিস্টা শহরে প্রতিবাদ শুরু হয়। দ্রুত এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

দেশের অন্যতম বৃহৎ শহর আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি।

বিক্ষোভকারীরা সরকার ও সামরিক ভবনগুলোতে হামলার ডাক দেয়। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, এই ধরনের প্রতিবাদ অন্যায়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত বিক্ষোভকারীদের।

এছাড়া এই সহিংসতার পেছনে অভ্যন্তরীণ এবং বিদেশিদের উসকানি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728