IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> বিনোদন >> ভিয়েতনামে গোল্ডেন ব্রিজে অভিনেত্রী প্রভা

ভিয়েতনামে গোল্ডেন ব্রিজে অভিনেত্রী প্রভা


ধূমকেতু নিউজ ডেস্ক : সাদিয়া জাহান প্রভা জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। সম্প্রতি ভিয়েতনামের ডানাং শহরের গোল্ডেন ব্রিজে ঘুরতে গিয়েছেন এই অভিনেত্রী। সেখানকার বেশ কিছু মুহূর্ত সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সেখান থেকে দেখুন তার কয়েক ঝলক স্থির ছবি।

একটি ছবিতে দেখা যাচ্ছে প্রভা আলোকময় সন্ধ্যায় হ্যানয়ের নিকটবর্তী হই অ্যান নামের একটি শহরে হ্রদে পা ছড়িয়ে বসে আছেন। এর একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনেও লিখে দিয়েছেন, মধুর আলস্য। নানা কারণেই গুরুত্বপূর্ণ এই শহরকে ১৯৯৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জায়গাটি পর্যটন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ।

নিজের ইনস্টাগ্রামে জানালেন, বিভিন্ন শহর ছাড়াও দেশটির রাজধানী শহর হ্যানয়েও বেশ ঘুরে বেড়াচ্ছেন। মুগ্ধ হচ্ছেন দেশটির কৃষ্টি ও সংস্কৃতির সংস্পর্শে গিয়ে। জনবহুল এলাকার ভেতর দিয়ে এঁকে বেকে চলা রেলপথে গিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। এই রেলপথ সত্যিই বিস্ময়কর। খুবই সংকীর্ণ পথ দিয়ে রেলগাড়ি ছুটে যাচ্ছে। সেসবের ভিডিও করেছেন অভিনেত্রী।

তবে প্রভার সঙ্গে কে রয়েছেন সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু প্রভাও জানাননি যে তিনি কারও সঙ্গে গিয়েছেন নাকি একাই গিয়েছেন।সাদিয়া জাহান প্রভা নাটক বা মডেলিং দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news