IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> টপ নিউজ >> বিনোদন >> অডিও ফাঁস নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী

অডিও ফাঁস নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী

ধূমকেতু নিউজ ডেস্ক : কদিন আগেই গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এরপরই তাদের প্রেমের খবরে সরগরম হয় সোশ্যাল মিডিয়া।

পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয়, ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। একইভাবে বুবলীর পক্ষ থেকেও তাই জানানো হয়।

এই বিষয়টি অনেকটা ধাপাচাপা পড়তেই শুক্রবার (১১ নভেম্বর) রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। যদিও প্রায় ১৪ মিনিটের সেই ক্লিপে ফারজানা মুন্নীর কণ্ঠই পুরো সময়জুড়ে শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বুবলী। ভাইরাল সেই অডিও রেকর্ড নিয়ে শনিবার বিকেলে গণমাধ্যমের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন তিনি। যেখানে সরাসরি অপু বিশ্বাসের দিকেই আঙুল তুলেছেন।

বুবলী বলেন,আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি প্রমাণসহ কথা বলুক। তখন আমিও সাংবাদিক সম্মেলন করে আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো এবং আইনানুগ ব্যবস্থা নিব।

এত লুকোচুরি কেন করা হচ্ছে, জানতে চেয়ে এই নায়িকা আরও বলেন, একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে। সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিউপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছেনা। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।

বুবলী বলেন, আর এটা কোনো অডিও ফাঁস না, ইচ্ছাকৃতভাবে অডিও ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। তাহলে এটা কী? এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হলো। ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকলো। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্ট এর জন্য অপেক্ষা করছি তখন এই সমস্ত সব কিছুর উত্তর দিবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।

এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।

পরবর্তীতে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। হ্যাকার পোস্টটি করেছিল।

অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, তাপস-মুন্নী দম্পতির প্রযোজনা সংস্থা টিএম ফিল্মসের ব্যানারে তিনি ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31