IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> বিনোদন >> লিড নিউজ >> অভিনেত্রী ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক

অভিনেত্রী ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক বিশ্বকাপ পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব। বেশ কিছুদিন ধরে বাবর আজমসহ দলের প্রত্যেকেরই সমালোচনা করছেন রাজ্জাক।

মঙ্গলবার বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে পিসিবির সমালোচনায় রাজ্জাক টেনে এনেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ নিয়ে বিতর্ক শুরু হতেও দেরি হয়নি। শেষ পর্যন্ত এ ঘটনায় ক্ষমাই চাইতে হলো রাজ্জাককে।

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’

সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়ার উদাহরণ টেনেছিলেন রাজ্জাক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

রাজ্জাক যখন এ মন্তব্য করেন, তখন তার দুই পাশে ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুল। রাজ্জাককে তারা থামানোর চেষ্টা করেননি, উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে দিয়েছেন হাততালি। সেই ঘটনা নিয়ে আফ্রিদিও পরে মুখ খুলেছেন। পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার দাবি করেছেন, তিনি তখন রাজ্জাকের কথা বুঝতে পারেননি। আফ্রিদি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘বাসায় ফেরার পর আমি ভিডিও ক্লিপ দেখেছি। বুঝতে পেরেছি রাজ্জাক ভুল বলেছে। যেহেতু সে ভুল বলেছে, আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পাঠাব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করেছেন গুলও। তিনি লিখেছেন, ‘আবদুল রাজ্জাকের কথাকে সমর্থন করে আমি করতালি দিইনি। এটা নৈতিকভাবে ঠিক নয়। সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যিনি আলোচনার কোনো অংশই নন, তার নাম নেওয়া ভুল।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031