IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> রাজনীতি >> ‘আ.লীগ সরকারের আমলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

‘আ.লীগ সরকারের আমলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি দেশের উন্নয়নে কোন কাজ করেনি। আওয়ামী লীগের আমলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন ভালো আছে।

শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টায় নিয়ামতপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাঁদের সন্মানীভাতা বাড়িয়েছেন। গৃহহীণ মানুষের ঘর তৈরি করে দিয়েছেন। এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য – সহযোগিতা পৌঁছেনি।দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গরিব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে। ওএমএসে স্বল্পমূল্যে চাল আটা দেওয়া হচ্ছে । কৃষক এখন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। শেখ হাসিনা আছে বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি।

বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বড় বড় কথা বলে। তাদের নেতা তারেক রহমান দূর্নীতি করে জেল খেটেছেন, এখন বিদেশে পালিয়ে আছেন। দেশে আসার সাহস তার নেই। খালেদা জিয়াও এতিমের টাকা মেরে জেল খেটেছেন। দূর্নীতিবাজ দল দেশের কোন উন্নতি করতে পারবেনা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল অপচেষ্টা রুখে দেবে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য প্রকৌশলী তৃণা মজুমদার, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন বক্তৃতা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31