IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> রাজনীতি >> রাজশাহীর কাটাখালী বাজারে আসাদের গণসংযোগ

রাজশাহীর কাটাখালী বাজারে আসাদের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার কাটাখালী বাজারে গণসংযোগ করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন। এর আগে বিকেলে আসাদুজ্জামান কাটাখালীর রাজতিলক সিনেমা হলে পবা ও মোহনপুর এলাকার প্রায় ৬শ নেতা কর্মীকে সাথে নিয়ে মুজিব: একটি জাতির রূপকার চলচিত্রটি দেখেন।

শুক্রবার বিকেলে আসাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজতিলক সিনেমা হলে যান। সেখানে তিনি মুজিব: একটি জাতির রূপকার চলচিত্র দেখেন।

পরে দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে আসাদ বলেন, বঙ্গবন্ধু আদর্শের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হবে। নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধু যেমন দেশের জন্য আজীবন লড়ে গেছেন তার কর্মী হিসেবে আমাদেরও সেই ত্যাগের মানসিকতা থাকতে হবে। মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে।

আসাদ বলেন, নির্বাচন সমাগত। আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামতে হবে। চারিদিকে ষড়যন্ত্র আর অপপ্রচার চলছে। সেই ষড়যন্ত্র আর অপপ্রচারের মোকাবেলা করে উন্নয়নের মার্কা নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সিনেমা হল থেকে বেরিয়ে আসাদ কাটাখালী বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, হরিয়ান ইউনিয়ন চেয়ারম্যান জেবোর আলী, হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নীল আলী ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রানা ও সাধারণ সম্পাদক বাবলু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, পবা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াসিন আলী, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রাকিব উদ্দিন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ আলী।

আরও উপস্থিত ছিলেন, কাটাখালি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মানিক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের রহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলবর আলী, ৮ নং ওয়ার্ডের সভাপতি বজলুর রহমান, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পারিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরি পাড়া ইউনিয়নের মেম্বার আবুল কাশেম, রাজশাহী জেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, সহ সভাপতি রিয়াজ মাস্টার, বড়গাছি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম।

এছাড়াও হুজরীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রফিক, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এনামুল হক, সুলতান আলী, সানাউর রহমান, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক ও উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, নওহাটা পৌর ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক রুমের আলিসহ পবা ও মোহনপুরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ তানোর উপজেলার সাতটি ইউনিয়ন দুটি পৌরসভার নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31