IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> রাজনীতি >> ‘সকল ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটাতে হবে’

‘সকল ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটাতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি বলেছেন, আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে সকল ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব কিছুর উর্দ্ধে থেকে নৌকার জন্য কাজ করতে হবে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের বনকিশোর উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাখাতে বর্তমান সরকার যে পরিমান বরাদ্দ দিয়েছে তা অতীতের সব ধরণের সরকারের রেকর্ড ভেঙ্গেছে। আজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি ক্লাস নেয়া হয়। যা বর্তমান সরকারের ক্ষমতাকালে একটি বড় প্রাপ্তি। শিক্ষার মান উন্নয়নে সবসময় সজাগ থাকার আহŸান জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চারঘাট-বাঘার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ করলে দেখা যাবে বর্তমান সরারের ক্ষমতাকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ আলোয় আলোকিত। কুড়ে ঘরে আর শিক্ষা কার্য্যক্রম চলে না। চলে বহুতল চকচকে ভবনে। তাই শিক্ষায় আলোকিত করে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বনকিশোর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক।

আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ভালক্ষিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদত ইয়াদ আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031