IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শনশান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবআমার মায়ের ভালোবাসাচাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিংনাতনি ফাতেমার চৌধুরীভালোলাগার ছড়া “গুড নাইট”বিদ্যাকোষ আদর্শ পাঠাগার,দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক নূরসিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলনঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছেসিরাজগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদানপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রিটনবিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলন

পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,পাবনা : পাবনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।

পাবনা জেলা তাঁতীদলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে তাঁতীদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁতিদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁতীদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রকৃত তাঁতিদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি তাঁতিদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত স্বার্থ রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মুজিবর রহমান, পাবনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সন্মেলনের দ্বীতিয় পর্বে অধ্যাপক নাজিম উদ্দিন সাগরকে সভাপতি এবং বাহারুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ জেলা তাঁতিদলের কমিটি ঘোষনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930