IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> রাজনীতি >> গোমস্তাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

গোমস্তাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু।

মুঠোফোনে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন, যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।

আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, এন্তাজুল হক, তাসরিফ আহমেদ, মোরশালিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news