IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> রাজনীতি >> ‘বিএনপির প্রধান নেতা থাকে লন্ডনে, কর্মীরা পড়ে আছে পল্টনে’

‘বিএনপির প্রধান নেতা থাকে লন্ডনে, কর্মীরা পড়ে আছে পল্টনে’

‘বিএনপির প্রধান নেতা থাকে লন্ডনে, কর্মীরা পড়ে আছে পল্টনে’

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি ছিল মতবিনিময় সভায়, বিশেষ করে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী দূর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার বলেন, ‘বিএনপি দেশে এখন আগুন সন্ত্রাস করছে, তাদের প্রধান নেতা থাকে লন্ডনে, আর কর্মীরা পড়ে আছে পল্টনে, লোক দেখানো এসব আন্দোলন কর্মসূচি দিয়ে সরকার পতন সম্ভব নয়, কারণ জনগণ সরকারের সাথে আছে।’

ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের ব্যবস্থাপনায় ও যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সুবিধাভোগী ও দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930