IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘দূর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে’

‘দূর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে’

ধূমকেতু প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এসব ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সারাবিশ্বের অর্থনৈতিক খাত করোনা মহামারিতে ধ্বস নেমেছে। শুধু ২০ দেশ এগিয়েছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রেস বিফ্রিং এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে সারাবিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। ২০০৮ সালে মাথাপিছু ৬০০ ডলার আয় ছিল। আজকের হিসেবে তা অন্তত চারগুণ বেড়েছে। এটা সবার পছন্দ হয়না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকান্ড ঘটাচ্ছে। পদ্মাসেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করেছে। বিএনপি-জামাত চক্র এই গুজব রটায়। সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ সারাবিশ্বে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।

তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটায়। পরে মির্জা ফকরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়। কেউ কেউ গোপনেও নিয়েছে। প্রধানমন্ত্রী সংকটের মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করেছেন। অন্তত ২ কোটি মানুষ ২ ডোজ ভ্যাকসিন পেয়েছে। ঘনবসতি পূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণ চারটি খানিক কথা নয়। প্রধানমন্ত্রীর চেষ্টা এবং আল্লাহর রহমতে নিয়ন্ত্রন হয়েছে।

মন্ত্রী বলেন, সবকিছুতে ব্যর্থ হয়ে মুর্তির কাছে কোরআন রেখে সারাদেশে নাশকতা সৃষ্টি করা হয়েছে। কারা রেখেছে? যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসলে তো সে রাখেনি। সে শুধু ফরমায়েশ পালন করেছে। যার কথায় রেখেছে তাদেরও শিগগিরই শাস্তির আওতায় আনা হবে। দূর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে দীর্ঘ একমাস ধরে। যারা একাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়। রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছি। আগামী নির্বাচনের আগেই চালু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ