IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> রাজনীতি >> দুর্নীতিবাজ, ঘুষখোর নেতা আ.লীগে দরকার নাই : পলক

দুর্নীতিবাজ, ঘুষখোর নেতা আ.লীগে দরকার নাই : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন চলেছে। আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ সিংড়া গড়তে হবে।

স্কুল, কলেজ মাদ্রাসার ভবন করেছে সরকার। ৩০০ কিঃ মিঃ পাকা রাস্তা করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে সার, বই দিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিচ্ছে।

সিংড়ায় হাইটেক পার্ক হচ্ছে। প্রযুক্তিতে আয় বাড়ছে। সিংড়া উপজেলা উন্নয়নের রোল মডেল হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান, এজন্য আওয়ামী লীগের নেতাদের সৎ, যোগ্য, মেধাবী আদর্শিক, বিনয়ী হতে হবে। কর্মীদের মূল্যয়ন করতে হবে। জবাবদিহিতা থাকতে থাকতে হবে। এমন নেতাই নির্বাচিত কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।

চাকুরী দেবার জন্য ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ খায় এরকম নেতা আওয়ামী লীগে দরকার নাই।

ইউপি নির্বাচনে দলের কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি করলে তাদের কে রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। নৌকা প্রতিক জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দিবে তাঁর পক্ষে নির্বাচন করতে হবে।

প্রতিমন্ত্রী সোমবার সকাল ১১ টায় সিংড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ ওদুদ মোল্লা, আঃ রাজ্জাক খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728