ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর শিমলা পার্ক নূর মসজিদে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা/৯৩ রাজশাহী জেলার বন্ধুদের উদ্যোগে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা/৯৩ রাজশাহী জেলার এডমিন লালন আলী।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নুর কুতুবুল আলম, রিপন, মিজানুর রহমান , হামিম, রবিউল ইসলাম , সাহেব আলী ,শাহিন,স্বপন, আরিফুল ইসলাম আরিফ, লাভলু, কালাম, রানা, আব্দুর রাজ্জাক, আলী,তুষ্ট, মুকুল শেখ, সেলিম, সুলতান মাহমুদ , সৈয়দ মাসুদ, সৈয়দ শামসুল হক, আব্দুল হাকাম, শিপলু, হাফিজ, ফয়সাল, ইঞ্জি: ওবায়দুল্লাহ, হাবিবুর, মাসুম, আরাফাত, আইয়ুব, খসরু, জাহিদ, মঈন উদ্দীন, শাকিল সহ আরও অনেকে।
দেশজাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


