IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’
Home >> রাজনীতি >> ঘাসিগ্রাম ইউপিতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত প্রার্থী-ভোটাররা

ঘাসিগ্রাম ইউপিতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত প্রার্থী-ভোটাররা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : তৃতীয় ধাপে মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮শে নভেম্বর। উপজেলার ঘাসিগ্রাম ইয়নিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠ র্নিবাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ও সাধারণ ভোটাররা। ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন আজারুল ইসলাম বাবলু।

র্নিবাচন ঘিরে আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় রয়েছেন (আওয়ামী লীগ সমর্থক বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়্যারম্যান আফজাল হোসেন বকুল এবং জামায়াত সমর্থক স্বতন্ত্র প্রার্থী তাজরুল হক দেওয়ান। আফজাল হোসেন বকুল সুবিধাজনক প্রচারণায় থাকলেও তাজুল হক দেওয়ান বিগত নির্বাচনের মতো এবারেও সামান্য সংখ্যক ভক্ত-সর্মথকদের নিয়ে র্নিবাচনের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়্যারম্যান আফজাল হোসেন বকুল বলেন, আমার ইউপিতে শ্যামপুর বাজারে একটি নির্বাচন অফিস করেছি। এখান থেকে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করছি। র্নিবাচনী এলাকায় আমার প্রচারণার ব্যানার-ফেস্টুন ও মাইকিং চলমান আছে। আমার কর্মীদেরকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনকারী কর্মীরা ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি সুষ্ঠ র্নিবাচনের জন্যে তাদের সঙ্গে মোকাবেলা করছি না। আমি বিশ্বাস করি এবারের র্নিবাচনে জনগণ আমাকেই ভোট দিয়ে বিপুল ভোটে চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত করবেন। তবে ভোটাররা আমাকে বলছে, এখানে নাকি নৌকার ভোট তাদের সামনে দিতে হবে, তা না হলে ভোট কেন্দ্রে যাওয়ার কোন দরকার নাই। প্রয়োজনে ফলাফল তাদের পক্ষে নিতে ব্যালেট বাক্স উঠিয়ে নিয়ে মোহনপুর উপজেলায় গিয়ে ঘোষণা দেওয়া হবে। এতে করে ঘাসিগ্রাম ইউপি জুড়ে জন-সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি করেন তিনি।

স্বতন্ত্র চেয়্যারমান প্রার্থী তাজলু হক দেওয়ান বলেন, আমি বিগত বছরে ন্যায় ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোটররা আমাকে যোগ্য মনে করলে আমাকে ভোট দিয়ে চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত করবেন। আমি প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে নিরপেক্ষ ও সুষ্ঠভাবে যেন জনগন ভোট দিতে পারেন এব্যাপারে অবগত করলে তারা আমাকে জানিয়েছেন, এবার নির্বাচনে কোন ভোটার বাধাগ্রস্থ হবেন না। সকলে তাদের প্ছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়্যারম্যান আজারুল ইসলাম বাবলু বলেন, আমার ইউপিতে নির্বাচনের মাঠে সকলে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটের প্রচারণা চালাচ্ছেন। বিগত দিনে এলাকার উন্নয়নের পাশাপাশি আমি জনগনের সেবাই নিয়জিত ছিলাম। সকল দিক থেকে বিবেচনা করলে এবারের নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে র্নিবাচিত করবেন। নৌকার বিজয়ের জোয়ার দেখে অনেকে হিংসা করে ভিত্তিহীন অভিযোগ করে নির্বাচনের পরিবেশ নষ্ঠ করতে বিভিন্ন রকম পায়তারা করে যাচ্ছেন।

ঘাসিগ্রাম ইউনিয়ন বাসিরা বলেন, এখনও ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। তবে নানান মুখে নানান গুঞ্জণ চলছে। এতে করে ভোটের দিন নিয়ে দু-চিন্তা করছি। আমরা নিজ নিজ ভোট পছন্দের প্রার্থীকে দিয়ে চেয়্যারম্যান নির্বাচিত করতে চাই। আমাদের যেন কেউ ভয় দেখানোর সাহস না পাই এজন্য প্রশাসনের সৃষ্টি আকর্ষন করছি।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন জানান, সকল অবস্থায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসন্ন ইউপি নির্বাচন নিরোপেক্ষ, অবাদ ও সুষ্ঠ করার লক্ষ্যে ইসি নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন পর্যাপ্ত পরিমানে আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন নিয়ে সঙ্কিত হওয়ার কিছু নাই। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে ও ভোট প্রদান করতে পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728