IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> রাজশাহী >> রাজশাহীর দলিল লেখকদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রাজশাহীর দলিল লেখকদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর দলিল লেখকদের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

পরে বেলা ১১ টার দিকে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহ্বায়ক এবং রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের নেতৃত্বে নগরীর কুমারপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ, সহ সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।

আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, আইন বিষয়ক সম্পাদক ফজলে হোসেন বেলাল, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামীম হাসান, কার্যকরী সদস্য সরোয়ার আক্তার বাবুল সরকার, সেলিম উদ্দিন, দুলাল হোসেন প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930