ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ মার্চ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ৬ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৪ জন, বাঘা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ হাসমদ্দিন ওরফে হাসু (৪৫) ও আক্কাস আলী (৪৯) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রীমতি কিয়াসুরি মুর্মু (৩০) কে ৭৫ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ সোহেল রানা (২৮) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আব্দুল মালেক পাটোয়ারী (৪৫), মীরা (৩৭) ও আফাজ মৃধা (৩৮) কে ৪৩০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ সেলিম হোসেন (৩২) কে ১৩৭ পিচ ইয়াবা ও নসিব আলী (২৮) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে মুরসালিন হাসান ওরফে মুসা (২৫) কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


