ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৯ মার্চ) “নবীন বরণ ও ওরিয়েন্টেশন-২০২২” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ মনোয়ার হোসেন, সভাপতি গভর্নিং বডি, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় ।
বিশেষ অতিথি ছিলেন, রজব আলী প্যানেল মেয়র ২ কাউন্সিলর ১নং ওয়ার্ড, নজরুল ইসলাম কাউন্সিলর ২ নং ওয়ার্ড, কামরুজ্জামান কামরু কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, মতিউর রহমান মতি কাউন্সিলর ৭নং ওয়ার্ড, তানজির হোসেন দুলাল হিতৈষী।
সভাপতিত্ব করেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ,কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গান গাওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের অতিদিদের ফুলের মাধ্যমে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলীদের পরিচয় পর্বের মাধ্যমে এবং নবীনদের গোলাপ ফুলের তোড়ার মাধ্যমে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য অনুষ্ঠান হয়।
যেখানে সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, দেশ ও দেশের মানুষকে মন প্রানদিয়ে ভালোবাসতে হবে । তিনি নবীনদের উদ্দেশে কথাটি বলেন। আজকে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় এর যে উন্নয়ন তার পেছনে কলেজের সকলের অবদান রয়েছে। তিনি তারদের শ্রদ্ধা ও ধন্যবাদ জানান। সেই সাথে তিনি কলেজের উন্নয়ন এর জন্য আরো অনেক কথা বলেন যেখানে তিনি অত্র কলেজকে আরও উন্নয়নের উচ্চতায় নিয়ে যেতে চান। এর মধ্যদিয়ে তিনি তার স্বাগত বক্তব্য করেন।

এর পরে কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র সিক্ত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, নব আনন্দে জাগো আজ নবরবি তিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে এই উক্তিটি বলে তিনি তার সহভাগিতা শুরু করেন। যেখানে তার মূল বিষয় ছিল নবীনদের উৎসাহিত করে কলেজের কার্যক্রম এর সকল বিষয় তুলে ধরা ও তাদের কলেজ সম্পর্কে অবগত করা। তার পরপরই কলেজের নবীনদের পক্ষ থেকে নূর জাহান বন্যা কলেজের বড় ভাইবোনদের ও শিক্ষকমণ্ডলীদের ভালোবাসা ও সন্মানপ্রদর্শন করবে। সেই সাথে কলেজের উন্নয়নের অংশীদারি হয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা ও কলেজের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
এরপরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শেষ হয়। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানের মাধ্যমে সকলে মিলে নবীনদের সাথে আনন্দ উল্যাস করার মাধ্যমেও নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।


