IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> রাজশাহী >> মুক্তিযোদ্ধা রহিম মোল্লার মৃত্যুতে তানোর পৌর মেয়রের শোক

মুক্তিযোদ্ধা রহিম মোল্লার মৃত্যুতে তানোর পৌর মেয়রের শোক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক বিএনপির বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা আজ শনিবার রাত্রি দুইটার দিকে নিজ বাসভবন কালীগঞ্জ এলাকার রায়তান বরশোগ্রামে মারা যান বলে নিশ্চিত করেন তাঁর একমাত্র ছেলে আরিফ (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহের রাজেউন)।

মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেয়র মিজানুর রহমান মিজান।

তিনি শোক বার্তায় জানান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএনপির বর্ষীয়ান নেতা প্রয়াত আব্দুর রহিম মোল্লা দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি দলের একজন নিবেদিত প্রান। তারমত বর্ষীয়ান এই নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় উপজেলা বিএনপি চরম ভাবে মর্মাহত। দেশ ও দলের এই ক্ষান্ত লগ্নে তাঁর মত নেতার বড়ই প্রয়োজন। তাঁর ঘাটতি পুরন হবার না। কিন্তু আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্য সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি প্রয়াত এই মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর জীবনের চলার পথে ভুল ক্রটি ক্ষমা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন এবং শোকাহত পরিবারকে আল্লাহ যেন ধ্রয্য ধারণ করার তৌফিক এনায়েত করেন।

গভীর শোক জানিয়েছেন রাজশাহী মহানগরীর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিল, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব শামসুল আলম, পৌর বিএনির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুরসহ, বিএনপি যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

তাঁর ছেলে আরিফ জানান, বেলা সাড়ে ১১ টার দিকে আব্বার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728