IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বাঘায় কলেজ পড়ুয়া ছাত্রের বাড়িতে গৃহবধুর অনশন

বাঘায় কলেজ পড়ুয়া ছাত্রের বাড়িতে গৃহবধুর অনশন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে এক কিশোরের বাড়িতে অনশন করেছে গৃহবধু। মঙ্গলবার (২৬ শে জুলাই) রাতে তার স্বামী-সন্তান রেখে ওই কিশোরের বাড়িতে অবস্থান নেয় গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর পন্ডিত পাড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার (২৬ শে জুলাই) রাত ৮ টায় বিয়ের দাবি নিয়ে আইএ পরীক্ষার্থী নাঈমের বাড়িতে যায় ওই গৃহবধু। কিন্তু সেখানে নাঈমকে বাড়িতে না পেয়ে তার বাড়িতেই অবস্থান নেয়। তাদের দু’জনের বাড়ি একই এলাকায়। তার দুইটি কন্যা সন্তান আছে। বড় মেয়েটির বয়স ৬ বছর ও ছোট মেয়ের বয়স ২ বছর ৬ মাস।

বুধবার (২৭ জুলাই) সেখানে গিয়ে ওই গৃহবধূ ও নাঈমের অসুস্থ মা ও বোন ছাড়া কাইকে পাওয়া যায়নি।

ওই গৃহবধুর সাথে কথা হলে তিনি বলেন, পরিচয়ের সূত্র ধরে গত রমজান মাস থেকে নাঈমের সাথে আমার ফোনে কথা বলা শুরু হয়। কথা বলার এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এর মাঝে ইমোতে কথা বলার কোন এক সময় আপত্তিকর কিছু ছবি নিয়ে আমাকে ব্লাকমেইল করে নাঈম। সেই ছবির ভয় দেখিয়ে শারিরিক সম্পর্কের প্রস্তাব দেয়। কোথায়, কিভাবে জানতে চাইলে নাঈম বলে তোমার স্বামীকে ঘুমের ঔষধ খাওয়ায়ে আমার বাড়িতে চলে আসো। আমার আব্বা-আম্মুকে আমি ম্যানেজ করবো। তার কথা মতে তার দেওয়া ঘুমের ঔষধ আমার স্বামীকে খাইয়ে রাতে তার বাড়িতে আসি। সেই রাতে আমাদের শারীরিক সম্পর্ক হয়। সেখান থেকেই নাঈম আমাকে বিয়ে করবে এবং আমার মেয়ের দায়িত্ব নেবে বলে আশ্বাস দেয়। পরে তার কথা মত মঙ্গলবার রাতে আমি নাঈমের বাড়িতে আসি। তাকে না পেয়ে তার বাড়িতেই অবস্থান করছি।

এখন কি করতে চান জানতে চাইলে গৃহবধু বলেন, নাঈম না আশা পর্যন্ত আমি এখানেই অনশন করবো। তার সাথে আগে যে ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

নাঈমের বোন সালমা খাতুন বলেন, ওই মেয়েটি যখন আসে তখন তার সাথে ৮/১০ জন ছেলে আসে। তারা আমাদের বাড়ির সামনের ইটের প্রাচীর ও গেট ভেঙ্গে ওই গৃহবধুকে আমাদের বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে তারা চলে যায়। তাদের বাড়িতে থাকা বড় একটি ছাগল কে বা কারা নিয়ে গেছে। তার ধারনা, যারা তাদের বাড়িতে এসেছিল, তারা নিয়ে যেতে পারে। পলাতক ওই ছেলে সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।

গৃহবধুর স্বামী সাগর আলী বলেন, আমি তাকে আর ফিরিয়ে নেব না। আমাকে যে ঘুমের বড়ি খাওয়াতে পারে সে আমাকে বিষ খাওয়াতেও পারে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, বিষয়টি জানার পর চেয়ারম্যানকে এবং থানাকে অবগত করি। পুলিশ এসে স্থানীয়ভাবে সমাঝোতার কথা বলে চলে গেছে।

মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর সেখানে সকালে আমি গিয়েছিলাম। ওই গৃহবধুকে ছেলের বাড়ির লোকদের জিম্মায় রেখে এসেছি এবং সেই ছেলেকে হাজির করতে বলে এসেছি। সে আসলে একটা সমধানের চেষ্টা করা হবে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পরে ফোর্স পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পারিবারিক ঝামেলা রয়েছে। তাই স্থানীয়ভাবে সমাধান করতে বলা হয়েছে। আর যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধু ওই কলেজ ছাত্রের বাড়িতে অবস্থান করছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031