IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> রাজশাহী >> বাঘায় পদ্মা পাড়ের মাটি ধসে বৃদ্ধ নিখোঁজ

বাঘায় পদ্মা পাড়ের মাটি ধসে বৃদ্ধ নিখোঁজ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে মজা মাঝি নামের ৬২ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। সে মৃত আলী মাঝির ছেলে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুর ৩টায় উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর চৌমাদিয়া ওয়ার্ডের মেম্বর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাঘা থানায়সহ নৌ পুলিশকে অবগিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকালের দিকে তারা ঘটনাস্থলে আসবেন।

আব্দুর রহমাস জানান, ভাঙনের কবলে পড়ে ১৫ দিন আগে মজা মাঝিসহ আরো কয়েকজনের বাড়ি সরিয়ে নিয়েছে। তাদের বসতভিটা এখন নদীর গর্ভে। সেখানে ভাঙন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ঘটনার দিন মজা মাঝি ভাঙন কবলিত এলাকায় গিয়ে ভাঙন দেখছিলেন। এ সময় পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে নিখোঁজ হন মজা মাঝি। সে সরল পৃকৃতি মানুষ ছিল বলে জানান আব্দুর রহমান। তার শারিকি প্রতিবন্ধী এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নৌকাযোগে চৌমাদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, নিখোঁজ মজা মাঝির স্ত্রী মজিরন ও ছেলে ইসরাত আলী ও স্বজনদের আহাজারি। মরদেহের সন্ধানে পদ্মাপাড়ে অপেক্ষা করছিলেন চৌমাদিয়া গ্রামের নারি-পুরষেরা।

ভাঙন কবলিত পদ্মার পাড় থেকে প্রত্যক্ষদর্শী আওলাদ দেওয়ান জানান, তাকে নদীর পাড়ে দাড়িয়ে থাকতে দেখছিলেন। কিছুক্ষন পরে তাকে আর দেখতে পাননি। পরে খোজঁ নিয়ে নিশ্চিত হয়েছেন, মাটির চাপ ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

পদ্মাপাড়ের মুদি ব্যবসায়ী আমিরুর ইসলাম জানান,তার দোকান থেকে উঠে পদ্মার পাড়ে গিয়েছিল। নিখোঁজের পর নৌকা ও জাল নিয়ে খোঁজা খুঁজি করে সন্ধান মেলাতে পারেননি।

স্থানীয়রা জানানন, গত ১ মাসে অন্তত ৮০ টি পরিবার ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু বলেন, আগে থেকেই ভকম বেষি ভাঙন চলছিল। বর্তমানে পানি বৃদ্ধির সাথে ভাঙ্গন বেশি আকার ধারন করেছে। সেই ভাঙনে পদ্মা পাড়ের মাটি ধসের সাথে নদীতে পড়ে মজা মাঝি নিখোঁজ হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের টিম আসতে চেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728